ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে সৌদি প্রবাসী নাছির উদ্দীন

মুন্সি শাহাব উদ্দীন : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার সৌদি আরব প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা মৌলানা নাছির উদ্দীন আর নেই। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুম নাছির উদ্দীন গৌড়স্থান এলাকার স্বনামধন্য ও সম্মানিত ব্যক্তি মরহুম মৌলানা আলী আহমদ সাহেবের সুযোগ্য নাতি এবং মরহুম নুরুল আলমের পুত্র। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন তিনি। প্রবাসের কঠিন বাস্তবতায় থেকেও পরিবারের জন্য স্বপ্ন বুনেছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।

মরহুমের চাচা নুরুল হাকিম সাহেব জানান, নাছির উদ্দীন সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে দেশে ফিরেছিলেন। এরপর চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের প্রিয় এই মানুষটির আকস্মিক চলে যাওয়া স্বজনদের জন্য যেন এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাছির উদ্দীন ছিলেন অত্যন্ত ভালো, বিনয়ী, সৎ ও সদালাপী স্বভাবের মানুষ। মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার কারণে এলাকায় তাঁর ছিল আলাদা গ্রহণযোগ্যতা। তাঁর অকাল মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পরিচিতজন ও এলাকাবাসীর মাঝেও গভীর বেদনা নেমে এসেছে।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে মরহুম নাছির উদ্দীনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

নাছির উদ্দীনের চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যও এক বেদনাবিধুর অধ্যায়। প্রবাসের মাটিতে পরিশ্রম করে পরিবারের স্বপ্ন পূরণের যে মানুষটি কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন, শেষ পর্যন্ত তাঁকে ফিরতে হলো না প্রিয় কর্মস্থলে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের চোখে অশ্রু আর হৃদয়ে গভীর শূন্যতা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে সৌদি প্রবাসী নাছির উদ্দীন

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬