সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বগুড়া মিশন হাসপাতালের সার্বিক পরিচালনায় এবং রুহুল ইসলাম ফাউন্ডেশন (ঢাকা) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট সকাল ১০টায় আয়োজিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর কাদের চৌধুরী, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, মোঃ শরীফ চৌধুরী, ও পান্না চৌধুরী সহ নেতৃবৃন্দ। দিনব্যাপী এ ক্যাম্পে বহু রোগীকে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। এই চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন মোঃ নবিউল ইসলাম (নয়ন), বিশিষ্ট সমাজসেবক।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া। সেই সঙ্গে আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকরা জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















