ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

প্রতি বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ-চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রতি বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামগামী যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও নানা ভোগান্তির অভিযোগ উঠেছে।
লোহাগাড়া, সাতকানিয়া, কেরানীহাটসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ কর্মসূত্রে চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। সপ্তাহের কর্মদিবস শেষে বৃহস্পতিবার অনেকেই পরিবারের কাছে ফিরতে নতুন ব্রিজ বাসস্টেশনে ভিড় করেন। আর এই বাড়তি যাত্রীর সুযোগ নিয়ে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টার দিকে নতুন ব্রিজ বাসস্টেশনে গিয়ে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামমুখী শত শত যাত্রী বাসের অপেক্ষায় রয়েছেন। এ সময় ঈগল বাসের এক হেলপারকে উচ্চস্বরে বলতে শোনা যায়, “আমিরাবাদ-কেরানীহাট ১৫০ টাকা।” যাত্রীদের অভিযোগ, কোনো কোনো বাসে এর চেয়েও বেশি ভাড়া দাবি করা হয়।
যাত্রীরা জানান, অন্যান্য দিনে নতুন ব্রিজ থেকে লোহাগাড়া পর্যন্ত প্রচলিত ভাড়া প্রায় ১০০ টাকা এবং সাতকানিয়া-কেরানীহাট পর্যন্ত প্রায় ৮০ টাকা হলেও বৃহস্পতিবার একই পথে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগে পড়েন নারী, শিশু ও সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বৃহস্পতিবারই এমন পরিস্থিতির সৃষ্টি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের প্রশ্ন, যাত্রী বেশি হওয়ার সুযোগ নিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায়ের সুযোগ কেন থাকবে?
যাত্রীরা নতুন ব্রিজ এলাকায় নিয়মিত তদারকি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দক্ষিণ চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ন্যায্য ভাড়া ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

প্রতি বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ-চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’

সর্বশেষ পরিমার্জন : ১২:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬