নীলফামারী জেলা প্রতিনিধি: রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষী-উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম – এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মানোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওকত আলী সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি জলাশয়ের সঠিক ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভা শেষে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মোঃ আসাদুজ্জামান,দুলাল হোসেন ও রাব্বনী, কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্য চাষী, উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নীলফামারী জেলা প্রতিনিধি 



















