ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঁশখালীতে গরু চুরির পরদিন ঋণের টাকায় কেনা অটোরিকশা চুরি

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী:   চট্টগ্রামের বাঁশখালীতে একই এলাকায় গরু চুরির পরদিন বাড়ির সামনে থেকে ঋণের টাকায় কেনা মিশুক অটোরিকশা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের হারী মহুরীর বাড়ির সামনে থেকে অটোরিকশাটি চুরি হয়। চুরি যাওয়া গাড়িটির আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
ভুক্তভোগী অটোরিকশাচালক মো. শাহেদ বাঁশখালী থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ওই এলাকার মো. মামুনুর রশিদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো লাল-সাদা রঙের মিশুক অটোরিকশাটি বাড়ির সামনে চার্জে রেখে ঘুমাতে যান শাহেদ। ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে তাঁর সমন্ধি গাড়িটি দেখতে না পেয়ে তাকে বিষয়টি জানান। পরে বাড়ির সামনে গিয়ে অটোরিকশাটি না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।
শাহেদ জানান, চলতি বছরের জানুয়ারি মাসে দুটি এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এই গাড়ি চালিয়েই তাঁর সংসার চলত। গাড়িটি চুরি হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, একই এলাকায় কয়েকদিনের ব্যবধানে গরু ও অটোরিকশা চুরির ঘটনায় চোর আতঙ্ক বেড়েছে। স্থানীয়দের দাবি, চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হোক।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন, চুরি ও অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। অটোরিকশা চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।অটোরিকশাটি দ্রুত উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শাহেদ ও স্থানীয়রা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঁশখালীতে গরু চুরির পরদিন ঋণের টাকায় কেনা অটোরিকশা চুরি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬