আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় সুন্দর মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোমনা থানার আয়োজনে রবিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় । পরে একটি মাদক বিরোধী র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার সভাপতিত্বে
উপজেলা নির্বাহী অফিসার মো.শহিদুল ইসলাম, হোমনা সার্কলের এএসপি আবদুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল লতিফসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীরা মাদক বিরোধী সমাবেশ ও রালীতে অংশ গ্রহণ করেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















