সিনি: স্টাফ রিপোর্টার: দেশের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের ১৮০ দিনে আইন-শৃঙ্খলা উন্নতির বিষয়ে জনগণ বলবে। তবে জনপ্রত্যাশা পূরণে আরো সময় লাগবে।
সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।
আল-কায়েদা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।
তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের জন্য যাতে মজুদ রাখা যায়, সেই চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো যাবে।
ঢাকা, বাংলাদেশ
,
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
সিনি: স্টাফ রিপোর্টার - সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ৩৬ বার পঠিত
সম্পর্কিত খবর :
সিনি: স্টাফ রিপোর্টার
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com



























