চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার আফসারখিল দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি মাদ্রাসা ও আল হাবীব সোশ্যাল হাউজিং ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এবং বিভিন্ন বাড়িতে গত কয়েক মাস থেকে লাইভ ইলেকট্রিক ও তার চুরির ঘটনা ঘটে চলছে। এতে করে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যাঘাত ঘটছে। বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার কারণে যে কোন মুহূর্তে শিক্ষক শিক্ষার্থীরা সহ এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে মাদ্রাসা এলাকায় পুলিশি অভিযান জোরদার ও বিশেষ নিরাপত্তা বিধানের দাবিতে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মহিন উদ্দিন গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে বিশেষ সহযোগিতা কামনা করেছেন।
এই ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি অবগত হয়েছেন এবং ঐ এলাকায় নিরাপত্তার জন্য পুলিশি তৎপরতা সহ বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, বাংলাদেশ
,
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসীর নিরাপত্তার দাবি
-
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি - সর্বশেষ পরিমার্জন : ০৫:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ২৭ বার পঠিত
সম্পর্কিত খবর :
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com



















