ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে আ.লীগ কর্মীকে আহ্বায়ক করে এনসিপির কমিটি গঠন

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন । এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড়।

গতকাল ১৭আগস্ট কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ খাইরুল কবির আহমেদ ও সদস্য সচিব এ.কে.এম আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১সদস্য বিশিষ্ট কটিয়াদী উপজেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সক্রিয় একজন কর্মী ছিলেন।

তিনি গত ২০২৪ সালে জাতীয় নির্বাচনে এডভোকেট সোহরাব উদ্দিনের পক্ষে বিভিন্ন পত্র-পত্রিকায় নির্বাচনী ব্যানারে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনী পরবর্তীতে এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের একজন কর্মী হিসেবে পত্রিকায় উল্লেখ করে নজরুল ইসলাম লেখেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালে ৭ জানুয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি ছিল দেশের মধ্যে আলোচিত। এই আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাবেক এম.পি অ্যাড. মোঃ সোহরাব উদ্দীন। তিনি ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। উন্নয়নের রূপকার কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) মাটি ও গণমানুষের নেতা বর্তমান পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক সফল সংসদ সদস্য অ্যাড. মোঃ সোহরাব উদ্দিন সাহেব-কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও লেখেন, আমি মোঃ নজরুল ইসলাম অ্যাড সোহরাব উদ্দিন এমপি’র একজন কর্মী হিসাবে উনার দীর্ঘায়ু এবং সু-স্বাস্থ্য কামনা করছি, সেই সাথে অতিথের মতো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল।
নজরুল ইসলাম ২০২৪ সালে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন বলেও জানা যায়।

কমিটিতে থাকা এক সদস্য বলেন, আমাদের কথা কেন্দ্র শুনবেনা। তাদের খুশি মতই কমিটি দেওয়া হয়েছে। আমি থাকতে না চাইলেও রেখেছে, তবে নিষ্ক্রিয় থাকবো।

এই বিষয়ে জানতে নজরুল ইসলামকে মুঠোফোন যোগাযোগ করতে একাধিক কল দিলেও রিসিভ করেনি।

কমিটির বিষয়ে কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির বলেন, এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী কেউ আ.লীগ কমিটিতে নাম থাকলে বা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকা ব্যাক্তিদের কমিটিতে রাখা যাবে না। নজরুল ইসলাম তো আ.লীগের কোন পদ-পদবী নেই এবং ছাত্র আন্দোলনেও ছাত্রদের পক্ষে ছিলো। অনেক যাচাই বাচাই করেও কমিটিতে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কটিয়াদীতে আ.লীগ কর্মীকে আহ্বায়ক করে এনসিপির কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬