মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে দিনব্যাপী আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিলে অংশ নেন।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ১৮০ দিন পূর্তিকে ঘিরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী 



















