ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জুলাই যোদ্ধা শামীমকে সংবর্ধনা

সাদিকুল ইসলাম, বগুড়া:   ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখায় এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ায় সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক শামীম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বগুড়ার মাটিডালী বিমানমোড়স্থ সদর উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি শাফায়াত সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি মোঃ খোকন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক শামীম হোসেন একজন সংবাদকর্মী হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ ও জাতির জন্য তার এ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা জানাতে পেরে সদর উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা গর্বিত।
সদর উপজেলা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক কামরুজ্জামান সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ। সংবর্ধনার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক শামীম হোসেন বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে চেষ্টা করেছি দেশ ও জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আমাকে সংগঠনের পক্ষ থেকে যে সম্মান জানানো হলো, এ জন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা জুলাই যোদ্ধা শামীম হোসেনের সুস্বাস্থ্য, মঙ্গল ও সফলতা কামনা করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সহসভাপতি সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ রসুল খন্দকার, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, নির্বাহী সদস্য ইস্রাফিল শেখ বিজয়, ফজলে রাব্বি, সাদিকুল ইসলাম সাদিক, সাংবাদিক আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জুলাই যোদ্ধা শামীমকে সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬