জিয়াউর রহমান, মাগুরা: মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং নারী ও শিশুসহ দুই জন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩.৩০ মিনিটের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) এবং বেঙ্গা-বেরইল, গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম (৪০)। এছাড়াও নিহত রিপনের বৃষ্টি আক্তার (২৫)) কে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে । তাদের সাথে থাকা ছোট বাচ্চা পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে।
মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।

জিয়াউর রহমান, মাগুরা 



















