আইয়ুব আলী, হোমনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোমনা উপজেলা শাখার ১৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং মো. মোজাম্মেল হককে (ভিপি মুকুল) সাধারণ সম্পাদক করা হয়েছে।
ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ (সিনিয়র) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জাকির হাসান এবং অন্য সহ-সভাপতিরা হলেন- মো. সাইদুল হাসান (শাহিন), আ. আজিজ খন্দকার (সাব মিয়া), মো. মিজানুর রহমান, মো. আবু নাছের ওয়াহেদ (সম্পদ), মো. হারুন-অর-রশিদ, মো. নুরুজ্জামান (মিন্টু), হুমায়ুন কবীর, মো. আবু মুসা, মো. রেজাউল করিম মামুন, অ্যাড. মো. আতাউল্লাহ এবং আকলীমা বেগম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শাহ আলম (হিমেল), শেফালী বেগম, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, মো. জামাল উদ্দিন সরকার, মো. নজরুল ইসলাম, মো. হাসান আলী, মো. মোসলেম সরকার এবং আ. হালিম (দিদার) এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও মো. সাইফুল ইসলাম (রাজা)।কোষাধক্ষ্য হিসেবে স্থান পেয়েছেন মো. আনোয়ার হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায় থেকে দলীয় কার্যক্রমকে বেগবান ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















