ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চরম্বায় বাড়তি দামে সার বিক্রি, সার ডিলারকে জরিমানা

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের লোহাগাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা এনএসআই, চট্টগ্রামের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় নয়াবাজারের মেসার্স ফেরদৌস ট্রেডিংয়ের বিসিআইসি সার ডিলার মো. সোহেল (৩৪)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার বিক্রির ক্ষেত্রে সরকারি মূল্য ও নির্ধারিত নিয়মনীতি মানা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে জেলা এনএসআই, চট্টগ্রামের সদস্য, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চরম্বায় বাড়তি দামে সার বিক্রি, সার ডিলারকে জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬