অরবিন্দ রায়, নরসিংদী: নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ডাংগা- পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূএে জানা যায়, মঙ্গলবার সকালে সড়কে চলাচলের সময় ইট বুঝাই একটা লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। এতে ঘটনা স্হলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ- আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার এস আই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দানতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে।
ঢাকা, বাংলাদেশ
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
পলাশের লরির ধাক্কায় শ্রমিক নিহত
-
অরবিন্দ রায়, নরসিংদী - সর্বশেষ পরিমার্জন : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- ৯ বার পঠিত
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com



















