ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল):   টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল্লাহ ওরফে আবির (২ বছর ৬ মাস) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় তার দাদার বাড়ির লোকজন মা বৃষ্টি আক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিশুটির মা দাবি করেছেন, খাট থেকে পড়ে গিয়ে তার সন্তানের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওরফে আবির ওই গ্রামের ওয়াসিম মিয়া (৩০) ও বৃষ্টি আক্তার (২৪) দম্পতির সন্তান।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুটির মৃত্যুর পর তার দাদার বাড়ির লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা শিশুটির মা বৃষ্টি আক্তারকে দায়ী করে অভিযোগ করেন, পরকীয়ার জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বৃষ্টি আক্তার এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, খাট থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিশুটিকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
শিশুটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

উলিপুরে গাঁজা সেবনের দায়ে তিনজনের তিন মাসের কারাদণ্ড

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

রোহিঙ্গা প্রত্যাবাসন দাবিতে মানববন্ধন ও মিছিল-সমাবেশ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

সর্বশেষ পরিমার্জন : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬