পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রাজলক্ষী মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজলক্ষী মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজলক্ষী মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. রেজাউল করিম লিটন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজলক্ষী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কান্তি মণ্ডল। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অ্যাডহক কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পিরোজপুর অফিস 


















