ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
বাণিজ্য যুদ্ধ তুঙ্গে

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার পাল্টা শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতের জের ধরে এবার পাল্টা ব্যবস্থা নিল কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে প্রায় ২০ বিলিয়ন (২ হাজার কোটি) মার্কিন ডলার সমমূল্যের মার্কিন পণ্যে শুল্কারোপের ঘোষণা দিয়েছে ওটাওয়া। মঙ্গলবার (২৫ আগস্ট) কানাডা সরকারের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপের কথা জানানো হয়।

কানাডা সরকার জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রায় ৭০০টি মার্কিন পণ্যের ওপর এই নতুন শুল্ক কার্যকর হবে। পণ্যের ধরনভেদে ১৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। মূলত শনিবার কানাডার ২০ বিলিয়ন ডলারের রপ্তানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্কারোপের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এক বিবৃতিতে বলেন, “আমরা সমান হারে পাল্টা শুল্ক আরোপ করছি। আমাদের এই পদক্ষেপ এবং কয়েক বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ কানাডার শ্রমিক, কৃষক এবং ব্যবসায়ীদের সুরক্ষা দেবে।”

পাল্টা শুল্কের আওতায় থাকা পণ্যগুলোর মধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র ও পোশাকের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এ ছাড়া পনির, গৃহস্থালি সরঞ্জাম ও কিছু সামুদ্রিক খাবারের ওপর ২৫ শতাংশ এবং ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতির ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

বাণিজ্য যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সীমান্তে অবস্থিত ‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার হুমকি দিয়েছেন, যা দুই মিত্র দেশের সম্পর্কের গভীর ফাটলকেই ইঙ্গিত করছে।

কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, এই শুল্ক আরোপের অন্যতম উদ্দেশ্য হলো ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তিনি বলেন, “আমরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মার্কিন অঙ্গরাজ্যগুলোকে লক্ষ্য করে কৌশলগতভাবে পণ্য নির্বাচন করেছি।”

এদিকে শুল্ক যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীদের জন্য সাড়ে সাত বিলিয়ন (৭৫০ কোটি) কানাডীয় ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা সরকার। এর আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ২৫ থেকে ৫০ লাখ ডলার পর্যন্ত বিনাসুদে ঋণ সুবিধা পাবেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

পিরোজপুর পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাণিজ্য যুদ্ধ তুঙ্গে

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার পাল্টা শুল্ক

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬