ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

নাগরিকভাবনা ডেস্ক:    দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মহাপরিচালক এবং একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে পরিবর্তন করে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) পদে বদলি করা হয়েছে।

দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ওই আদেশেই তিন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ: মোস্তফা আমীর ফয়সল

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬