ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ড

নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সুজনের মানববন্ধন

রাসেল রানা, রংপুর:   রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বুধবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুজনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চার হত্যাকাণ্ডের তদন্তে যেসব অসংগতি ও প্রশ্ন সামনে এসেছে, সেগুলো দ্রুত ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। শুধু সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেই তদন্ত সীমাবদ্ধ না রেখে হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো পরিকল্পনাকারী, অর্থদাতা বা হুকুমদাতা রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করতে হবে।
সুজন রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুরে পুলিশের জনবল ও বিভিন্ন ইউনিট বাড়লেও জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি বলেন, একজন বা দুজন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে এত বড় হত্যাকাণ্ড সংঘটন সম্ভব কি না, সেটিও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। মাদকের বিষয়টিকে সামনে এনে প্রকৃত অপরাধী বা পরিকল্পনাকারীদের আড়াল করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সুজন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, ডোপ টেস্ট, ঘটনার আগে-পরে যোগাযোগ এবং তাদের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা—সবকিছুই গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। হত্যাকাণ্ডের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি এবং ঘটনার আগাম তথ্য কীভাবে কারও কাছে পৌঁছেছিল, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর আহ্বান জানান।
সুজনের নারী নেত্রী ও জেলা সদস্য মঞ্জুশ্রী সাহা বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্যের মধ্যে যে অসংগতি উঠে এসেছে, তা পরিষ্কার করা জরুরি। নিহত তরুণীর সঙ্গে তাঁর বান্ধবীর কথোপকথনে হত্যার হুমকি ও জিডির বিষয়টি উঠে আসার দাবি করে তিনি বলেন, এসব তথ্যও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তড়িঘড়ি করে তদন্ত শেষ না করে প্রতিটি সম্ভাব্য দিক যাচাইয়ের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বক্তারা আরও বলেন, চার হত্যাকাণ্ডের মতো একটি ভয়াবহ ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা অন্য কোনো প্রভাব যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রংপুর নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সুজন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহে আলম, প্রচার সম্পাদক সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুকসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে আগ্রহ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রোনালদোর পাশে ফার্নান্দেজ, জিতলেন বর্ষসেরার পুরস্কার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ড

নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সুজনের মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৫:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬