ঢাকা, বাংলাদেশ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লামায় দুর্গম ডিম পাহাড়ে ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

Oplus_16908288

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের লামা উপজেলার দুর্গম ডিম পাহাড়ের সোনে থংপং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়।বৃহস্পতিবার (২৬ আগস্ট) রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী তুলে দেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।২০১৪ সালে প্রতিষ্ঠিত সোনে থংপং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। যাতায়াতসহ নানা প্রতিকূলতার মধ্যেও স্থানীয় শিশুরা বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা উপকরণের পাশাপাশি ক্রীড়াসামগ্রী দেওয়ায় শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে।অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান বলেন, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিস মাম্যাচিং ও বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার পক্ষ থেকে শিক্ষার্থীও স্থানীয়দের সালাম ও শুভেচ্ছা জানানো হয়েছে। দুর্গম এলাকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এ সহযোগিতা করা হয়েছে।তিনি বলেন, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে জানালো পুলিশ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

লামায় দুর্গম ডিম পাহাড়ে ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬