ঢাকা, বাংলাদেশ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ৫ জনের জরিমানা

এম.জে.এ মামুন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-২ (ব্রাহ্মণপাড়া), কুমিল্লার বিচারক তৈয়ব উদ্দিন সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) লিংকন কুমার নাথসহ পুলিশের সদস্যরা নাল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— নাল্লা এলাকার রসুলের বাড়ির মো. রুবেল মিয়া (৩৮), মো. জামাল হোসেন (২৪), মো. খোকন মিয়া (৪০), মো. ইসমাইল (৩০) ও মো. আইয়ুব (৪০)।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ৫ জনের জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬