ঢাকা, বাংলাদেশ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও হুমকির অভিযোগ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুরে বড় ছেলের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ৬৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. সেলিম হাওলাদার।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সেলিম হাওলাদার উল্লেখ করেন, তিনি স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে ইন্দুরকানী উপজেলার লক্ষীদিয়া বারৈড়খালী এলাকায় বসবাস করেন। পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শিকারপুর এলাকায়ও তাদের একটি বাড়ি রয়েছে। তার অভিযোগ, বড় ছেলে মো. খাইরুল বাশার (জিয়া) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের জন্য টাকা দাবি করে বিভিন্ন সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, অসুস্থ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে দেখতে গিয়ে খাইরুল বাশারের গালিগালাজ ও মারধরের চেষ্টার শিকার হন সেলিম। পরবর্তীতে দক্ষিণ শিকারপুরের বাড়িতে স্ত্রীকে দেখতে গেলেও তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সেলিম হাওলাদার তার অসুস্থ স্ত্রীকে নিজ হেফাজতে নিয়ে চিকিৎসা ও দেখাশোনার সুযোগ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন। অভিযোগের বিষয়ে খাইরুল বাশারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মতবিনিময় সভায় সময়ের ব্যবধান, সাংবাদিকদের সভা বর্জন

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
28 August 2026

লামায় দুর্গম ডিম পাহাড়ে ১৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও হুমকির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬