ঢাকা, বাংলাদেশ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আস-সাফা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রাসেল রানা, রংপুর:   রংপুরে আস-সাফা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। শুক্রবার সন্ধ্যায় নগরীর গুলাল বুদাই আদর্শ বাজারে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, মেধা ও ভালো ফলাফলের পাশাপাশি জীবনে সফল হতে শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ নবী চৌধুরী (ডন) বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবদানও গুরুত্বপূর্ণ উল্লেখ করে গুলাল বুদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনে উৎসাহিত করে

লিজেন্ট আইটি সলুশনের পরিচালক মুনার রশিদ মামুন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখতে কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই উল্লেখ করে আলহামদুলিল্লাহ অটো সেন্টারের পরিচালক সাহেদুল ইসলাম সাহেদ জীবনে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সংবর্ধনা পেয়ে কৃতী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আয়োজকদের প্রত্যাশা, কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
29 August 2026

নেপালে বিদেশি সাংবাদিকদের জন্য নির্দেশনা জারি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

আস-সাফা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন : ০৩:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬