সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মোসাব্বির সম্রাট সুনামধন্যবিদ্যাপীঠ দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় সংঘের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ২৮শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় পুরাতন উপজেলা চত্বরে এক আলোচনা সভা সংঘের সভাপতি নূর-এ-আলম সরদার নাইচ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক মোসাব্বির সম্রাট। এসময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ দেওয়ান, সহসভাপতি শহীদুল ইসলাম, নুরুল ইসলাম বাবুুল, সহসধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বিপ্লব, বাবলা সরদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী বাপ্পি, সহসাংগঠনিক সম্পাদক সিমন মোনিম, কোষাধ্যক্ষ বিধান কুমার সাহা টুটুল, সহকোষাধ্যক্ষ রাজিব সরদার, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহদপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাঈদ ইসলাম নাহিদ, সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুব বিষয়ক সম্পাদক শামীম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক নেওয়াজ বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ সরদার, আইন বিষয়ক সম্পাদক সরদার তারেক মাহমুদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য আতিকুর রহমান খোকন, সাব্বির আহম্মেদ, পার্থ চৌধুরী, রনি মন্ডল, মুতাসিন বিল্লাহ শান্ত, সবুজ শেখ সহ সংঘের সকল সদস্যবৃন্দ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















