
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, দক্ষিণ জেলা বিএনপি নেতা দেলোয়ার আজিম চৌধুরী, থানা পুলিশের সদস্যসহ বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী 



















