ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নীলফামারী সরকারি কলেজে নবাগতদের বরণ, উন্নয়ন নিয়ে আক্ষেপ

নীলফামারী প্রতিনিধি:    নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মাঠে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে প্রায় ১ হাজার ৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিনের পত্নী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এবং নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হয়ে ওঠা সম্ভব।’

তিনি বলেন, দেশের অনেক মানুষ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করছেন। সঠিক শিক্ষা গ্রহণ এবং মেধার বিকাশের মাধ্যমে নীলফামারীর শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।

নীলফামারী সরকারি কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে সাবেক এমপি তুহিন বলেন, ‘গত ১৭ বছরে এই কলেজের কেন উন্নয়ন হলো না? এই আসনে এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমপি-মন্ত্রীদের কাজই হলো এলাকার উন্নয়ন করা। কিন্তু তারা কেন করেননি?’

তিনি কলেজে ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।

এর আগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় রকি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান এক লাখ টাকা জরিমানা

21 September 2026

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নীলফামারী সরকারি কলেজে নবাগতদের বরণ, উন্নয়ন নিয়ে আক্ষেপ

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬