ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর):   জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। ‎‎​পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎‎​প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের রাজনীতিতে বিএনপির বর্তমান ভূমিকার নানা দিক তুলে ধরেন।
‎‎​আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটিতে উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬