ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হরিপুরে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা প্রতিরোধ এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে উৎসাহিত করা হয়।
​বৃহস্পতিবার হরিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরডি আরএস বাংলাদেশ কৃষিবিদ ডা. একে এম সালাউদ্দীন, হারভেস্টপ্লাস বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশ কৃষি অফিসার  আব্দুল্লাহ আল বাকীসহ, ওয়াল্ড ভিশন এর রুমা বেগম, গোলাম কিবরিয়া সহ বিভিন্ন স্কুলের শিক্ষক,কৃষক কৃষাণী,সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। জিংক ও আয়োডিনের ঘাটতি শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানা হওয়ার ঝুঁকি রয়েছে।
বক্তারা আরও বলেন, পুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি কৃষিতে পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জিংকসমৃদ্ধ ধান চাষে উৎসাহিত করা হয়। জিংক ধান উৎপাদন ও খাদ্যতালিকায় তা অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব।
​সভা শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ এবং পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

হরিপুরে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ১২:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬