ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
জামায়াতের প্রতি অসন্তোষ

শার্শায় বিএনপিতে ভিড়লেন ২০ পরিবারের ৬০ জন

  • জিল্লুর রহমান 
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত
জিল্লুর রহমান:   যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় ও দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৬০ জন সদস্য। রোববার সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের দাবি, জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ড  নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের চিন্তা-চেতনা বিবেচনা করে তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
​অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাতে ফুল দিয়ে নতুন সদস্যরা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
​যোগদানকারী প্রধান সদস্যদের মধ্যে রয়েছেন—মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনা।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে নতুন সদস্য মনিরুল হক বলেন, “জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করতেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।” আগামীতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জামায়াতের প্রতি অসন্তোষ

শার্শায় বিএনপিতে ভিড়লেন ২০ পরিবারের ৬০ জন

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬