ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বসন্তপুরে মাদকবিরোধী সমাবেশ স্থানীয়দের শুক্রবার পর্যন্ত আলটিমেটাম

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক সুধী ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার বিকেলে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. নুর আলম, রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সাজেদুল বিশ্বাস এবং স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা হাবিবুর রহমান।
​সমাবেশে বক্তারা রাজাপুর এলাকায় সম্প্রতি অতিরিক্ত মাদক কারবারি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, মাদকের কারণে স্থানীয় পরিবারগুলোতে প্রতিনিয়ত অশান্তি ও পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে স্থায়ী প্রতিকার পেতে আগামী শুক্রবারের মধ্যে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান বক্তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বসন্তপুরে মাদকবিরোধী সমাবেশ স্থানীয়দের শুক্রবার পর্যন্ত আলটিমেটাম

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬