ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্যামনগরে বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার-১

মাহফুজুর রহমান, শ্যমনগর (সাতক্ষীরা):   সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ, ভারতীয় ঔষধ এবং পাতার বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা র‍্যাব-৬।
শনিবার (৪জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞিপ্তে এ তথ্য জানায় র‍্যাব। এর আগে গত শুক্রবার (৩জুলাই) রাত্রে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) যায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ বলেন, মাদকের একটি চালান পার হচ্ছে এমন খবর পেয়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি ব্যাটারি চালিত ছোট কাভার্ড ভ্যান থেকে ১৮৮৩টি  বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (Wincerex)। ১৫০০ পাতা ভারতীয় L-HIST Mont ঔষধ, ৬০ পাতা Alpha-Ketozox ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। যার অবৈধ বাজারমূল্য ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা।
তিনি আরো বলেন,এই ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

নাঙ্গলকোটে ৬শ’ পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক 

10 July 2026

কচুয়ায় যুবায়ের রানা'র উদ্যেগে ফুটবল বিতরণ 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শ্যামনগরে বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার-১

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬