ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফিল্ড ফায়ারিংয়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত: আহত-১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:   চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।
আইএসপিআর জানায়, অনুশীলনের একপর্যায়ে ট্যাংক থেকে গোলা ছুড়লে আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় মারাত্মক আহত সেনাকর্মকর্তাকে উন্নত চিকিৎসার তাগিদে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।সেনাবাহিনী জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ উদঘাটন ও অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ফিল্ড ফায়ারিংয়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত: আহত-১

সর্বশেষ পরিমার্জন : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬