ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অপরাধ দমনে বাঘায় ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিউল ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গ্রাম্য অপরাধ দমনে রাজশাহীর বাঘায় ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রাম কাজীপাড়া মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ দমন ও প্রতিরোধ ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ‍্যাপক জাহাঙ্গীর হোসেন, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক বাবুল, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ ও তসলিম উদ্দিন টিপু।

সভায় স্থানীয় পর্যায়ে মাদক, চুরি-ছিনতাই ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

হাসিবুল হাসান টিটু সঞ্চালিত অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

আলোচনায় তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় গ্রাম অপরাধ দমন ও প্রতিরোধ ঐক্য জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

অপরাধ দমনে বাঘায় ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬