ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাণীশংকৈলে এসিল্যান্ড মুজিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুজিবুর রহমান দায়িত্ব পালনকালে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি কমানো, দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তাঁর বদলিতে এসব কার্যক্রমের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা রাণীশংকৈলে নিয়মিত ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে বদলি আদেশ স্থগিত বা বাতিল করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবি জানান। মানববন্ধনে রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ ও প্রভাষক মজিবুর রহমানসহ স্থানীয়রা বক্তব্য দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

সলঙ্গায় হোটেল ভাঙচুর: দায় অস্বীকার বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রাণীশংকৈলে এসিল্যান্ড মুজিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০১:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬