ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদান-চেক বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসচ্ছল ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আত্বাব উদ্দিন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা ও জিএস ফিরোজ কবির কাজলসহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানটির আয়োজন করে উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন অসচ্ছল, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে উলিপুর উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক হাতে পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ ধরনের আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিও সন্তোষ প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের আর্থিক সহায়তা অসচ্ছল পরিবারগুলোর সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

13 September 2026

স্মৃতির টানে ফিরে আসা, সুবর্ণ জয়ন্তীতে হিসাববিজ্ঞান বিভাগে অন্য রকম অনুভূতি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদান-চেক বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬