
পিরোজপুর অফিস: রাজধানী ঢাকায় পিরোজপুর তেপান্তর কালচারাল একাডেমির আয়োজনে সাহিত্য পুরস্কার প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদের লেখা ‘উপমহাদেশের রাজনীতি ও স্মরণীয় ব্যক্তিত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদকে ‘পিরোজপুর তেপান্তর কালচারাল সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং পিরোজপুর তেপান্তর কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কবি, লেখক ও সাংবাদিক সুমন শাহনেওয়াজ তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর অফিস 



















