ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মো. জাহিদ হাসান, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জাটিয়া ও সরিষা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মুকুল সরকার সঙ্গীয় এএসআই কাঞ্চন মিয়া ও কনস্টেবল মো. হাদিস উদ্দিনকে সঙ্গে নিয়ে রাত ১২টা ৪০ মিনিটে জাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাটিয়া এলাকায় অভিযান চালান। এ সময় সালাম ডিলারের বাড়ির সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. রোকন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই রাতে রাত ১২টা ৫ মিনিটে উপজেলার সরিষা ইউনিয়নের ভাদাটি এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এএসআই লিটন, কয়েকজন পুলিশ সদস্যের সহযোগিতায় জনৈক মাসুদ মিয়ার দুই চালা টিনের ঘরের ভেতর থেকে মো. শামীম (২৮) ও সুমন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ৩০ ও ২০ পিস—মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোকন মিয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই আইনে শামীম ও সুমনের বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মো. সাজ্জাদ রোমন জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

13 September 2026

স্মৃতির টানে ফিরে আসা, সুবর্ণ জয়ন্তীতে হিসাববিজ্ঞান বিভাগে অন্য রকম অনুভূতি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬