
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মায়ের স্নেহ, শিক্ষা ও আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন আজ। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান খোকন মেম্বারের বাড়িতে জন্মগ্রহণ করেন সুরজিত। জন্মদিন উপলক্ষে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
সুরজিত দাশের মা সুরভী চৌধুরী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি সন্তানকে সুন্দর মূল্যবোধ ও মানবিক আদর্শে গড়ে তুলতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। মায়ের স্নেহ, শিক্ষা ও আদর্শে সুরজিত জীবনের পথে এগিয়ে চলেছে। সুরজিতের বাবা সুমন কান্তি দাশ চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার কর্মজীবনের দায়িত্বশীলতা ও শৃঙ্খলাও পরিবারের জন্য গর্বের বিষয়।
জন্মদিনে সুরজিতের জন্য শুভকামনা জানিয়ে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, জীবনের নতুন বছরটি তার জন্য বয়ে আনুক নতুন সম্ভাবনা, আনন্দ ও সাফল্য। তার প্রতিটি স্বপ্ন পূরণ হোক এবং ভবিষ্যৎ জীবন হোক সুন্দর ও আলোকিত এমন প্রত্যাশাই সবার। শুভ জন্মদিন সুরজিত দাশ। তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দময়, সুন্দর ও সাফল্যে পরিপূর্ণ। তোমার আগামীর পথচলা হোক আরও উজ্জ্বল ও গৌরবময়।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 


















