ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন

মোঃ রায়হান মাহামুদ:    গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন বলেছেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলুল হক মিলন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ এবং চুপাইর বালিকা বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

16 September 2026

টিটিসির কোটি টাকার মালিক বিল্লাল অবশেষে শাস্তিমূলক বদলি

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬