ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিএসএফের হাতে আটক পাঁচ বাংলদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর

  • রবিউল ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার পঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
অবশেষে মুক্তি পেয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক পাঁচ বাংলাদেশী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে। মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও বাঘা-চারঘাট সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। মুক্তিপ্রাপ্তরা হলেন, মোশারফ,শাহাবুল, বাবর আলী, সাইফুল ও আসাদুল।

জানা যায়, গত (৭ সেপ্টেম্বর) বাংলা বাজার চর থেকে পাট নিয়ে নৌপথে ফেরার সময় ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। দীর্ঘ ১১ দিন পর মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় ঘাটে শত শত উৎসুক জনতার ভিড় জমে। স্বজনদের কান্না ও আনন্দে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রিসিভ করেন এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আটকদের মুক্তির জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ সংশ্লিষ্টরা তৎপর ছিলেন। এর আগে শামীম সরকার আটক ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। স্বজনরা তাদের ফিরে পাওয়ায় এমপি আবু সাঈদ চাঁদ, বিজিবি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, বিশিষ্ট সমাজসেবক সজলখান ইউপি সদস্য জিয়ার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, ভুক্তভোগী পরিবারের সদস্য ও উৎসুক জনতা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বিএসএফের হাতে আটক পাঁচ বাংলদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর

সর্বশেষ পরিমার্জন : ০৬:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬