সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
নিজের আঙিনা রাখি পরিষ্কার-পরিচ্ছন্ন, দুপচাঁচিয়া হবে আমাদের অহংকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার ৫ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুপচাঁচিয়া পৌরসভা ও ইমাম-মোয়াজ্জিন সমিতির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, ইমাম-মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ আবুল বাশার, সোভা এনজিও পরিচালক আনোয়ারুল আজাদ লিটন,সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুল হক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কে এম বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুল, পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার দাসসহ স্কাউটস, ইমাম মোয়াজ্জিন সমিতির সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় এর সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও জরুরি।
ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















