ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

 মজনু মিয়া, গাইবান্ধা:    আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলিল লেখকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে দলিল লেখকদের পেশা রক্ষাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইমান আলী।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলিল লেখক সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম ও মনছুর আলীসহ অনেকে।
বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের দীর্ঘদিনের পেশা থেকে বিচ্ছিন্ন করা হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই দলিল লেখকদের পেশাচ্যুত না করে তাদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পরে দলিল লেখকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬