ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারী নিহত

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯৯ বার পঠিত
আব্দুল আওয়াল:   জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী এলাকায় জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের খিলকাটি গ্রামের আব্দুর রহমান সাকিব এবং মেলান্দহ উপজেলার ভাবকী এলাকার মো. সুরুজ্জামান চিশতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ভাবকী বাজার থেকে কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সুরুজ্জামান চিশতি। মহাসড়কে ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে জামালপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান সাকিব ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামান চিশতিকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার সকাল ৮টায় আব্দুর রহমান সাকিব এবং সকাল ১১টায় মো. সুরুজ্জামান চিশতির জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারী নিহত

সর্বশেষ পরিমার্জন : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬