ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে অনগ্রসর ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত

পিরোজপুর অফিস:    পিরোজপুর শহরের মুসলিমপাড়া এলাকায় অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সভায় ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিচ্ছন্নতা বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের সহ-সভাপতি তারক চন্দ্র মালির সভাপতিত্বে এবং দীপক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার ও অ্যাডভোকেট সুপ্তি হালদার চঞ্চল।

এ সময় বক্তব্য দেন তারক চন্দ্র মালি, পান্নালাল দাস, দীপক দাস, শুভ দাস, বাবুল দাস, রাজু দাস, জয় দাস, ডলি রানী দাস ও মাধবী দাসসহ অন্যরা। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সামাজিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাল্যবিবাহ রোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আর্থিক সহায়তা কার্যক্রমে সভাপতি অশোক দাশ মুন্না, সম্পাদক মোহন লাল দাশ, তারক চন্দ্র মালি, সহসভাপতি দীপক দাস, শুভ দাশ, দিলীপ দাশ ও পান্নালাল দাস এবং সিনিয়র উপদেষ্টা সুপ্তি হালদার চঞ্চল, বাবুল দাস ও জনি দাসসহ সংশ্লিষ্টরা আর্থিক সহায়তায় অংশ নেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

20 September 2026

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে অনগ্রসর ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬