ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত
আব্দুল আওয়াল:    জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১:০০টা থেকে দুপুর ১:১৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলামের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।
অভিযানকালে প্রাথমিক অনুসন্ধানে কোনো দালাল চক্রকে হাতেনাতে আটক করা সম্ভব না হলেও পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম ও অসংগতি ধরা পড়ে। বিশেষ করে জমা পড়া বেশ কিছু আবেদন ফরমে বিশেষ ধরনের ‘টিক চিহ্ন’ সংক্রান্ত অসংগতি পরিলক্ষিত হয়। এর প্রেক্ষিতে দুদকের টিম প্রাঙ্গণ থেকে সন্দেহভাজন ১৬টি আবেদন ফরমের ফটোকপি জব্দ করে নিয়ে যায়।
অভিযান শেষে দুদকের প্রতিনিধি দল জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ রিয়াদ রায়হান আবিরকে জব্দকৃত আবেদনগুলোর বিষয়ে গভীর তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
বর্তমানে পাসপোর্ট অফিসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। দুদকের কর্মকর্তা জানিয়েছেন, সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং পাসপোর্ট অফিসের অনিয়ম দূর করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
22 September 2026

অগ্রগতির সেবা সংঘের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬