ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ার ইনানী সমুদ্র তীরে ভেসে আসলো তিন লাশ

স্টাফ রিপোর্টার,কক্সবাজার:    কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া সমুদ্রসৈকত থেকে পৃথকভাবে ৩ ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ও বিকেল ৩টার দিকে পৃথক দুটি স্থান থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।ওসি আতিকুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে ২টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। মরদেহ ২টি প্রায় ৫০০ মিটার দূরত্বে পড়ে ছিল
অপরদিকে, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, মরদেহ ৩টির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে ২১ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাঁদের কেউ রয়েছেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর

24 September 2026

শৈলকূপায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উখিয়ার ইনানী সমুদ্র তীরে ভেসে আসলো তিন লাশ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬