ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিনামূল্যে হালুয়াঘাটে উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ 

  • সমীর সরকার
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৫০ বার পঠিত

সমীর সরকার : “কৃষকের সমৃদ্ধিই দেশের সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস, হালুয়াঘাট আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। গতকাল ২৭ জুন সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালমান ওমর রুবেল, সংসদ সদস্য ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)। তিনি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকের হাতে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিয়ে কৃষিখাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার, হালুয়াঘাট।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা,অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রানেষ পান্ড, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার,হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ,মোয়াজ্জেম হোসেন মাষ্টার, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিনামূল্যে হালুয়াঘাটে উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ 

সর্বশেষ পরিমার্জন : ০২:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬