ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
কক্সবাজারে র‍্যাব-১৫'র অভিযান

লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার, গৃহকর্ত্রী গ্রেফতার

শ.ম.গফুর,কক্সবাজার:    কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫।
সোমবার (গতকাল) বিকেলে পরিচালিত এ অভিযানে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাকিলা শারমিন রেশমী হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং স্থানীয় কন্ঠশিল্পী মোহাম্মদ ইদ্রিস লাবিবের স্ত্রী। র‌্যাবের দাবি, অভিযানের সময় তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানের একপর্যায়ে একটি ড্রামের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমীকে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

06 August 2026

বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কক্সবাজারে র‍্যাব-১৫'র অভিযান

লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার, গৃহকর্ত্রী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬