ঢাকা, বাংলাদেশ || সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মিরপুরে হকার উচ্ছেদকে ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর

মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এসব ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় প্রথমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ঘটনার পর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
05 October 2026

আগামী ইউপি নির্বাচনে কেমন চেয়ারম্যান চান লোহাগাড়ার মানুষ?

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মিরপুরে হকার উচ্ছেদকে ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬